অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাসনে পাতিহাঁসের কালো ডিম পাড়ার রহস্য উৎঘাটনে প্রাণী সম্পদ দপ্তরের পর্যবেক্ষন শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

২৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাসন উপজেলায় সৌদি আরবের এক প্রবাসীর বাড়িতে একটি দেশী পাতিহাঁস বৃহস্পতিবার ভোরে আবারও কালো ডিম পেড়েছে। এ পর্যন্ত মোট ২টি ডিম পেড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবিশ্বাস্য এই খবর  ছড়িয়ে পড়লে প্রতিদিনই উৎসক জনতা ওই বাড়িতে ভীড় জমাচ্ছে। এদিকে প্রাণী সম্পদ বিভাগ ওই হাঁসের কালো ডিম পারার কারন উৎঘাটনের জন্য ২ জন কর্মকর্তাকে পর্যবেক্ষনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দাসকান্দি এলাকায় আবদুল মান্নান রাঢ়ী বাড়ীর সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগম ঘরোয়াভাবে ১১টি পাতিহাঁস লালন পালন করে। এর মধ্যে একটি হাঁস ৯ মাস বয়সী  ও  । বাকি হাঁসগুলো ৬/৭ মাসের।  বুধবার সকালে তার হাঁসের খোপে (ঘরে) বড় হাঁসটি কালো ডিম দেয়। ডিমের রং গাঢ় কালো দেখে তাসলিমা মনে করেন অন্যকোন প্রজাতির ডিম হতে পারে। প্রথমে তিনি ভয় পান। এর পর বাড়ির অন্যদের দেখালে এঘটনা এলাকায় দ্রæত ছড়িয়ে পড়ে। পাতি হাঁসের কালো ডিম দেখতে ওই বাড়িতে লোকজন গিয়ে ভীড় জমায়। প্রবাসী আব্দুল মতিন জানান,  বৃহস্পতিবার দ্বিতীয় দিন আরো একটি ডিম পেড়েছে ওই হাঁসটি। স্থানীয়রা বলছে, পাতিহাঁসের কালো ডিম পাড়ার ঘটনা এই প্রথম। তাই এই অস্বাভাবিক ডিমের গবেষনা  করে রহস্য উৎঘাট প্রয়োজন।
এ ব্যাপারে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, সাদারণত বাংলাদেশের  চরাঞ্চলের যে হাঁস গুলো রয়েছে তাদের কোনটিই কালো ডিম পাড়ে না। চরফ্যাসনের পাতি হাঁসে কালো ডিম পাড়ার কারন অনুসন্ধানে তাদের দপ্তরের ২ কর্মকর্তাকে হাঁসটির গতিবিধি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তার ৭ দিন পর্যবেক্ষন করবে। ৭ দিন পরও ডিমের রং যদি কালো হয় তা হলে তখন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...