বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মে ২০১৯ রাত ১১:০৫
৯৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। “মানসম্মত কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার সঠিক বাস্তবায়ন চাই” এই ¯েøাগানকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৭ মে) সকালে তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর আয়োজনে নারীপক্ষ এবং অধিকার এখানে, এখনই প্রকল্প এর সযোগিতায় সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আইনজীবী কামাল উদ্দিন সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিহাদ হাছান,লেডিস ক্লাবের সেক্রেটারী খাদিজা আক্তার স্বপ্না, ব্রাক ভোলা জেলা প্রতিনিধি মো: আশরাফুল আলম,কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান,ডিপিএইচ এন সুফিয়া বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- এনটিএন বাংলা জেলা প্রতিনিধি ছিদ্দিকউল্ল্যাহ, বাংলা টিভির জেলা প্রতিনিধি জুয়েল সাহা, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক শাহরিয়ার জিলন।এসময় কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন- ইমা,ফারজানা,ফারিয়া,গোপাল চন্দ্র দে প্রমুখ।
আলোচনা সভায় কিশোর-কিশোরীরা তাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার কথা তুলে ধরে বলেন,কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে করতে হবে। যাতে করে একজন কিশোরী সেবা নিতে গেলে সঠিক ভাবে প্রাপ্য সেবা পায়। পাশাপাশি কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবাদানকারীদের দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত বাজেট দিতে হবে এবং সেবাদানকারী সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবা কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ মজুদ কথা বলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে কিশোর-তরুনদের মধ্যে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। যার ফলে বাল্য বিয়ে,কম বয়সে গর্ভধারন,প্রসূতি মায়ের মৃত্যু,দুর্বল স্বাস্থ্য,অপুষ্ট শিশুর জন্ম বেড়ে চলেছে। তাই নারীদের স্বাস্থ্য বিষয়ক সচেতন করে গড়ে তুলতে হবে। মাকে হতে হবে মেয়ের বন্ধু। তাহলে আমাদের কিশোর-কিশোরী ও নারীরা প্রজনন স্বাস্থ্যর দিক দিয়ে সুস্থ থাকবে।
জেএসবি/২৭ মে-১৯
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক