বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫৩
৪৬২
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যমুনা বাংক লিমিটেডের ৩৮তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার বোরহানউদ্দিন পৌরসভা হলরুমে যমুনা ব্যাংক ও যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা ইলিয়াছ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তৃতায় যমুনা ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, গ্রাহক সেবায় যমুনা ব্যাংক বদ্ধপরিকর। এ এলাকায় সাড়া মিললে এক বছরের মধ্যে উপশাখাকে পূর্ণ শাখা করা হবে। এ সময় তিনি ভোলা উপকূলীয় জেলা হওয়ায় এ স্থান থেকে সর্বনি¤œ ইন্টারেষ্টে জেলেদের জন্য সহজ শর্তে ব্যাংক লোন দেয়ার প্রজেক্ট গ্রহণের ঘোষণা দেন। এছাড়া ব্যবসায়ীদের জন্যও অন্যান্য ব্যাংকের তুলনায় বিশেষ ছাড়ের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। আরও ব্কৃতা করেন, স্থানীয় ইউএনও মো. সাইফুর রহমান, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান শাহ, সিনিয়র ভাইস মো. প্রেসিডেন্ট মেহেদী হাসান, সিনিয়র এ্যাসিসট্যান্ট ফারুকুর রহমান, ইঞ্জিনিয়ার মোর্শেদ হোসেন, ভোলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত