অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তায় প্রস্তুতি সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০১৯ রাত ১০:৫৭

remove_red_eye

৮৯২

হাসনাইন আহমেদ মুন্না ।। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা বিধানকল্পে ভোলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মাহমুদুর রহমান। সভায় যাত্রীদের নিরাপদে ঘরে ফিরতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে নদীতে নৌ চলাচল নির্বঘœ করতে সব ধরনের জাল অপসারন করা হবে। প্রত্যেকটি নৌঘাটে প্রশাসনের উর্ধŸতন কর্মকর্তাদের ফোন নম্বর রাখা হবে। যাতে করে যাত্রীরা তাদের যে কোন সমস্যা সহজেই প্রশাসনকে অবহিত করতে পারে। বিভিন্ন পরিবহনে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবেনা। লঞ্চের ছাদে, কেবিনের সামনে ও সিড়িতে যাত্রী নেয়া বন্ধের ব্যাপারেও বলা হয়।
আরো জানানো হয়, বিভিন্ন ফেরী ও লঞ্চ ঘাটে পুলিশের টহল বৃদ্ধি করা হবে। লঞ্চ ও স্প্রীটবোটে লাইফ জ্যাকেট প্রস্তুত রাখতে হবে। সন্ধ্যার পর স্প্রীটবোট চালানো যাবেনা। সড়কে অবৈধ যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের চেকপোষ্ট স্থাপন হবে। লঞ্চের প্রতিযোগিতা বন্ধ ও ফিটনেসবিহীন নৌযান বন্ধসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মামুন আল ফারুক, সহকারী পুলিশ সূপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহমুদুর রহমান আজাদসহ বাস মালিক ও লঞ্চ মালিক সমিতি’র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জেএসবি/২৭ মে-১৯

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...