বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ রাত ০৮:০১
১৮৩৩
তজুমদ্দিন সংবাদদাতা || ভোলার তজুমদ্দিনে কৃষি কর্মকর্তা উপজেলা পরিষদের ৬টি গাছ বিক্রি করেছেন। স্থানীয় কাঠ বেপারীরা ওই গাছ কেটে করাত কলে নিয়ে গেছেন। সুত্র মতে জানা গেছে, উপজেলা পরিষদের অনুমোদন ছাড়াই পরিষদ চত্তরের কৃষি অফিস এলাকার মেহগনি রেইনট্রিসহ ছোট বড় ৬টি কাঠ গাছ বিক্রি করেছেন কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার। রবিবার দুপুরে কেটে নেয়া গাছ ৬টি কতটাকা বিক্রি করেছেন তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। কাঠ বেপারী আবু তাহের জানান, কৃষি অফিসের লোকদের কাছ থেকে ৬টি গাছ কিনে তা কেটে নিয়ে উত্তর বাজার তাদের করাত কলে রেখেছেন। উপজেলা বিটের বন কর্মকর্তা খন্দকার আরিফুল হক জানান, বন বিভাগের কাছে উপজেলা পরিষদের নতুন কৃষি ভবন প্রাঙ্গনে গাছ নিলাম বা বিক্রি করতে মূল্যনির্ধানের জন্য কোন আবেদন বা আদেশ আমরা পাইনি। কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদারের কাছে গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে বলেন, অফিসের কাজে গাছগুলো কাটা হয়েছে। আগামী মাসিক সভায় এ বিষয়ে অবহিত করা হবে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল জানান, পরিষদের গাছ বিক্রির ব্যাপারে কোন আলোচনা হয়নি। কেউ তাকে অবহিত করেন নি। তবে এ ব্যাপরে কার্যদিবসে কৃষি কর্মকর্তা কে তলব করবেন বলে জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত