অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে আশ্রয়ণের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

৩৬৪

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা। সোমবার বিকালে উপজেলার বিভিন্নস্থানে নির্মিত এসব আশ্রয়ণের ঘর পরিদর্শন করেন তিনি।
এসময় পরিচালক মীর তায়েফা সিদ্দিকা উপকারভোগী অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পরিচালকের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় লালমোহন উপজেলার বিভিন্নস্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মোট সাড়ে পাঁচশত সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেসব ঘরে বাস করতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...