অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে দ্রুত এফটিএ করতে আগ্রহী বাংলাদেশ : অর্থমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৭

remove_red_eye

৩৪৫

বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
আজ বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভার অংশ হিসেবে আ হ ম মুস্তফা কামাল মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আব্দুল্লাহ এবং সেদেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় তিনি মালয়েশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরের আগ্রহের কথা জানান। 
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সকল খাতে বাংলাদেশি কর্মিদের নিয়োগের সুযোগ উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ অবশ্যই কৃতজ্ঞ। পাশাপাশি আরও অধিক পরিমাণে জনশক্তি রপ্তানি করতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ করেন তিনি। 
মুস্তফা কামাল বলেন, ‘মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় আমরা আনন্দিত এবং আশা করি এটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।’ প্রয়োজন অনুপাতে এলএনজি আমদানির সুযোগ প্রদানে তিনি মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান। 
অর্থমন্ত্রী বলেন, মালয়েশিয়া বিদেশি বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস দেশ। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টেলিকম খাতে মালয়েশিয়ান বিনিয়োগ প্রবাহ দাঁড়িয়েছে ৭৮৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে অধিক বিনিয়োগ করার অনুরোধ করেন। 
বৈঠকে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আব্দুল্লাহ জানান, এফটিএ স্বাক্ষর, অধিক হারে এলএনজি আমদানি ও জনশক্তি রপ্তানির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বাংলাদেশকে রাইজিং স্টার হিসেবে অবিহিত করেন। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার ভ্রাতৃত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার এই সম্পর্ক দিন দিন আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। 
২০২০-২১ অর্থবছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি ছিল ৩০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া থেকে আমদানি ছিল ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। 
একইদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনির্ধারিত বৈঠকে ভুটানের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...