বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১২
৪৯২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমে বুধবার দানবীয় ঝড় ‘ইয়ান’ আঘাত হেনেছে। ঝড়ের কারণে ওই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
ভয়াবহ এই ঝড়ের কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি ও ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া রয়েছে সমুদ্রে বিধ্বংসী প্রবল ঢেউ।
কর্মকর্তরা জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন্।
‘দ্য ইউএস বর্ডার প্যাট্রোল’ বলছে, নৌকাডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। এছাড়া চার কিউবান সাঁতরে ফ্লোরিডা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। আরো তিনজনকে উপকূলরক্ষীরা উদ্ধার করেছে।
‘দ্য ন্যশনাল হারিকেন সেন্টার’ (এনএইচকে) বলছে, ভয়ংকর বিপদজনক ঝড়টি স্থানীয় সময় বিকেল তিনটায় ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আঘাত হানে। ঘন্টায় তখন এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার।
ঝড়ের কারণে উপকূলীয় ন্যাপলস শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। ফোর্ট মায়ার্স এর আশেপাশের এলাকাকে মনে হচ্ছে হ্রদ।
এদিকে ঝড়ের কারণে ফ্লোরিডার ২০ লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে।
ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস সতর্ক করে বলেন, ফ্লোরিডাবাসীর খুব ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা হতে যাচ্ছে।
ঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে ফ্লোরিডার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ বেশ কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করে।
এদিকে টাম্পা ও অরল্যান্ডো সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় এবং জাহাজ কোম্পানীগুলো জাহাজ ছাড়তে হয় বিলম্ব না হয় বাতিল করছে।
উল্লেখ্য, ইয়ান কিউবায় তান্ডব চালিয়ে ফ্লোরিডায় এসে আঘাত হানে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান অন্যতম।
সুত্র বাসস
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক