অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচনে সব দলের অংশগ্রহণের চেষ্টা করা হবে : কৃষিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৪২৪

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেষদিন পর্যন্ত চেষ্টা করা হবে যাতে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। আর দেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ চায় বিএনপিসহ সব ছোট-বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেন উসকানি না দেয়। 
সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সংস্থাটির বার্ষিক কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী।
এসময় তিনি বলেন, একটি ডিমের দাম কোনক্রমেই ১২ বা ১৩ টাকা হতে পারে না। উৎপাদন খরচ ৫ থেকে ৬ টাকা হলে, উৎপাদনকারীরা সর্বোচ্চ ৮ টাকায় বিক্রি করতে পারে। তিনি বলেন, কখনো সরবরাহ একটু কমে গেলেই কিছু অসাধু ব্যবসায়ী, ফার্মের মালিক, হ্যাচারি মালিক নানা ষড়যন্ত্র করে ডিমের দাম বাড়িয়ে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তরসহ সবাই মিলে কঠোরভাবে বাজার মনিটর করার আহ্বান জানান মন্ত্রী। 
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কৃষিসচিব (রুটিন দায়িত্ব) মো. রুহুল আমিন তালুকদার, কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল গাফফার খান এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম সভায় বক্তব্য রাখেন।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...