বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মে ২০১৯ বিকাল ০৫:৫৮
৭৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব উত্তর দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে হত্যার ২১ দিন পরও সকল আসামী গ্রেফতার না হওয়ায় এবং দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আব্দুল হাই, নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ হাসিবসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা শিক্ষিত জাতি গড়ার কারিকর অথচ সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে পারিবারিক দন্দ্ব ও জমি-জমার বিরোধের জের ধরে নির্মমভাবে প্রাকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। অথচ এ ঘটনায় এখনো পুলিশ সকল আসামীকে গ্রেফতার করছে না। তাই এ ঘটনার নিন্দা জানাই এবং সাংবাদিকদের মাধ্যমে প্রাসাশনের কাছে এ হত্যা কান্ডের সাথে জড়িত ১১ জনকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবী জানান। এসময় ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রাধান শিক্ষক-শিক্ষিকা ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভোলার উত্তর দিঘলদী এলাকায় স্থানীয় সামছুদ্দিন সিকদারের সাথে পারিবারিক ও জমি-জমার বিরোধকে কেন্দ্র করে শিক্ষক মোস্তাফিজুর রহমান ও তার ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় গত ২৩ এপ্রিল মারা যান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এ ঘটনার ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হরেও পুলিশ মাত্র একজনকে গ্রেফতার করলেও এখনো ১০ জনকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে ভোলা থানার ওসি ছগির মিঞা জানান, তারা এই মামলার ২নং আসামীকে গ্রেফতার করেছে। তবে বাকী আসামীদের গ্রেফতারের জন্য তাদের পুলিশ তৎপর রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত