অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউনেস্কোর বৈঠকে ওয়াক আউটের মুখে রাশিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৫১৩

আন্তর্জাতিক সংস্কৃতি সম্মেলনে শুক্রবার রাশিয়ার প্রতিনিধি বক্তব্য রাখতে গেলে ইউক্রেনের যুদ্ধের প্রতিবাদে কয়েক ডজন দেশের প্রতিনিধিরা সম্মেলন থেকে ওয়াক আউট করেন।
মেক্সিকো সিটিতে ইউনেস্কো কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক নীতি ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলনের চূড়ান্ত অধিবেশন চলাকালীন এই বয়কটের ঘটনা ঘটে।
লিথুয়ানিয়ান সংস্কৃতি মন্ত্রী সিমোনাস কাইরিস ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর ‘অযৌক্তিক এবং অবৈধ আগ্রাসনের’ কড়া নিন্দা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ৪৮টি দেশের পক্ষে তিনি তার এই অবস্থান তুলে ধরেছেন।
কাইরিস বৈঠকে বলেছিলেন যে, ইউনেস্কো রাশিয়ার আগ্রাসনের পর থেকে অন্তত ১৯৩টি ইউক্রেনীয় সাংস্কৃতিক সাইটের ক্ষতির যাচাই করেছে, যার মধ্যে রয়েছে যাদুঘর, গ্রন্থাগার, সাংস্কৃতিক কেন্দ্র এবং ঐতিহাসিক ভবন।
রাশিয়ান প্রতিনিধি সের্গেই অব্রিভালিন সম্মেলনে বক্তব্য রাখলে কয়েক ডজন অংশগ্রহণকারী উঠে অডিটোরিয়াম ত্যাগ করেন এবং সমালোচনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন।
ইউনেস্কো বলেছে, ১৫০টি দেশের অংশগ্রহনে ৪০ বছরের মধ্যে এধরণের সবচেয়ে বড় সম্মেলনে তিন দিনের বৈঠক শেষে সংস্কৃতিকে একটি ‘বিশ্বজনীন কল্যাণের উপাদান’ হিসাবে নিশ্চিত করে একটি ঘোষণাপত্র গ্রহণ করেছে।
তারা ‘অনলাইন সাংস্কৃতিক বৈচিত্র্য, শিল্পীদের বৌদ্ধিক সম্পত্তির অধিকার এবং সকলের জন্য উপাত্ত গ্রহণে ন্যায্য সুবিধার জন্য, বিশেষ করে ডিজিটাল সেক্টরে প্রধান প্ল্যাটফর্মগুলির জন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়নের’ আহ্বান জানিয়েছেন।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...