মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৪২
৩৪০
ফার্মেসীতে দ্বিগুন দামে চোখের ড্রপ বিক্রির অভিযোগ
আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার মনপুরায় প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর ও চোখের অসুখ। এমন কোন ঘর নেই যেখানে পরিবারের কোন না কোন সদস্য জ্বরের সাথে চোখ ওঠা রোগে ভুগছে। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে এই সংক্রমন। এতে হাসপাতাল ও বাহিরে ফার্মেসীসহ সর্বত্রই দেখা দিয়েছে চোখের ঔষধের সংকট।
এদিকে এই সংকটকে পুঁজি করে এক শ্রেণীর ঔষধ ব্যবসায়ী দ্বিগুণ দামে চোখের ড্রপ বিক্রি করছেন বলে অভিযোগ আক্রান্ত রোগিসহ রোগির স্বজনরা।
রোববার ও সোমবার প্রাইভেট ডায়গনস্টিকে চিকৎসকদের কাছে নিতে আসা আক্রান্ত রোগি আবুল কালাম, হাসান, মামুন, বৃদ্ধা ফাতেমা বেগম, মনোয়ারা বেগম, হাসান, শিশু রোগি সবুজের অভিভাবক কালামসহ অর্ধশতাধিক রোগি অভিযোগ করে জানান, ডাক্তার সাহেবেরা চোখের জন্য যেই ড্রপই দেয়, সেই ড্রপ ফার্মেসীতে গেলে পাওয়া যায় না। ফার্মেসীর লোকেরা বলে ঔষধ শেষ হয়ে গেছে। কিন্তু টাকা বেশি দিলে তারা ড্রপ বের করে দেয়।
এদিকে সোমবার বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোঃ আব্বাস অভিযোগ করেন জানান, গত দুই দিন ধরে জ্বর ও চোখ ওঠা রোগে ভুগছেন। কিন্তু বাংলাবাজার, কোড়ালিয়া ও সিরাজগঞ্জ বাজার ফার্মেসীতে চোখ ওঠা রোগের ড্রপ খোঁজে পায়নি। পরে তিনি হাজিরহাট বাজারের এক ফার্মেসীতে থেকে দ্বিগুণ দামে কিনেছেন চোখের ড্রপ। একই অভিযোগ করেন উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন হাসপাতালে শতাধিকের ওপরে জ্বর সহ চোখ ওঠা রোগে আক্রান্ত রোগি চিকিৎসা সেবা নেয়। এছাড়াও প্রতিনিয়ত হাসপাতালের বাহিরে গড়ে অর্ধশতাধিকের ওপরে রোগি চিকিৎসা সেবা নেয়। এতে করে হাসপাতালে চোখের ড্রপের সংকট দেখা দিয়েছে। এভাবে রোগি আসলে সোমবারে চোখের ড্রপ শেষ হয়ে যাবে বলে জানা যায়।
এই ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান অনুপস্থিত থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিক জানান, হাসপাতালে প্রতিনিয়ত শতাধিকের ওপরে চোখ ওঠা রোগি চিকিৎসা সেবা নেয়। এতে হাসপাতালে ঔষধের সংকট দেখা দিয়েছে। ফার্মেসীতে চোখের ড্রপ বেশি দামে বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে ঔষধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক