অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনের মাদরাসায় যাওয়ার পথে শিশু নিখোঁজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৪৭

remove_red_eye

৪১৫


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে এক শিশু। রোববার সকালে আশিক (১১) নামের ওই শিশু মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। মাদরাসায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও যায়নি আশিক। তার বাড়ি লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন গ্রামের ৩নং ওয়ার্ডে। শিশু আশিককে খুঁজে না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে সোমবার লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছে আশিকের দাদা আব্দুল আলিম। জিডি নং-১৩২। আশিকের বাবা আজাদ ওমান প্রবাসী। সে বাবা-মায়ের ২ সন্তান।  
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শিশু আশিক রায়চাঁদ বড় হুজুরের মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে ওই মাদরাসার হেফজ বিভাগে পড়ে। কিন্তু আশিক মাদরাসায় যায়নি বলে মাদরাসা থেকে ফোনে জানানো হয়। পরে তার খোঁজাখুজি করেও কোথাও কোন হদিস পাচ্ছে না পরিবারের লোকজন। আশিকের কোন খোঁজ পেলে তার দাদা আব্দুল আলিমের ফোন নম্বর (০১৮৩৪৪০১০৩২, অথবা ০১৭৩৫৭৬৬৬৮৩) জানানোর জন্য অনুরোধ করা গেল।






মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...