অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা সরকারের আমলে দেশে কাজের পরিধি বেড়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৪৯

remove_red_eye

৪৭০

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল দপ্তরে কর্মপরিধি বেড়েছে। আগে কোন দপ্তরে এতো কাজ ছিল না; তবে দপ্তর ছিল। এখন সকল দপ্তরে সরকারি বরাদ্দ বেড়েছে, তাই সকল কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততাও বেড়েছে। এতেই প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের আমলে দেশে কী পরিমাণ কাজ হচ্ছে । সোমবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
ইউএনওর বিদায় সংবর্ধনায় এমপি শাওন আরো বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সকলে এখন নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করছে। লালমোহনের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারও ভালো কাজ করেছেন। তিনি এ এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন বরাদ্দ সঠিকভাবে তিনি বন্টন করেছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...