অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না : কৃষিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩৪১

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়ার ডাকে বাংলাদেশে সরকারের পতন হবে না। সরকারের পতন করতে চাইলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সোমবার রাতে সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব বলেন।
কৃষিমন্ত্রী বলেন, খুনি জিয়াউর রহমানের হত্যার পর থেকেই মূলত খালেদা জিয়া নেতা। অতীতেও যেমন তাঁর ডাকে সরকারের পতন হয় নাই, এখনও হবে না। জনগনের দায়িত্ব, জনগন সিদ্ধান্ত নিবে সরকারের পতন হবে কিনা।
তিনি বলেন, দূর্নীতির কারণে খালেদা জিয়ার জেল হয়েছে। জেলে এখনও থাকার কথা। কিন্তু শেখ হাসিনার হৃদয় তাঁর পিতা বঙ্গবন্ধুর মতই বিশাল, আকাশের মতো উদার মন। তাই ক্ষমার আলোকে খালেদা জিয়া এখন বাড়িতে রয়েছেন।
কৃষিমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচন বানচালের জন্য তারা ঘরে আগুন দিয়েছে। গাড়ি পুড়িয়ে জীবন্ত মানুষকে হত্যা করেছে। ২০১৪ সালের নির্বাচনের পর ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল, অবরোধ করেছে। এসময় ১৫০ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। শতশত বাস-ট্রাক পুড়িয়েছে, বিদ্যুতের খুঁটি উঠিয়েছে, রেললাইন উপড়ে ফেলেছে। কিন্তু সে সময় সরকারের পতন হয়নি। শেখ হাসিনা এখনও ক্ষমতায় রয়েছেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...