অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সন্ধ্যায় ফণীর আঘাত, সারাদেশে থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মে ২০১৯ দুপুর ০১:৫১

remove_red_eye

৮৬৯

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে।

শুক্রবার সকালে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো বাংলাদেশই ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে, এই সময়টা ক্রিটিক্যাল। উচ্চগতির বাতাস এবং দমকা ও ঝড়ো হাওয়ার সময় সবাইকে নিরাপদে থাকতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরো বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে সারারাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার থাকতে পারে।

ঘূর্ণিঝড় ফণী উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশের উপকূলীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানান শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এরই মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। ২০০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়েছে উড়িষ্যা। তারই প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...