অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২৪

remove_red_eye

৩৯৯



লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকা অনন্য। দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা ও সাফল্য প্রর্দশনে বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। শেখ হাসিনার নানামুখী উদ্যোগে বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনের হাজি মো.নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণ ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হয়েছে। যার জন্য বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের স্থান দখল করতে সক্ষম হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আশীষ কুমার দাস প্রমূখ।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...