অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতের উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় নিহত ২৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৩৮

remove_red_eye

৪৮৯

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। তাদের বয়স চার বছর থেকে ৫১ বছরের মধ্যে। বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য ৪৫ জনকে বহন করা বাসটি ৫০০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভারতের উত্তরাখন্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার সিমরিতে এ দুর্ঘটনা ঘটে। 
তারা আরো জানায়, এ ঘটনায় রাতভর উদ্ধার অভিযান চালানো হয়।
বাসটি পাউরির হরিদ্বার থেকে কদাগাঁও যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘঠে। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
উত্তরাখন্ড পুলিশ প্রধান অশোক কুমারের উদ্ধৃতি দিয়ে দি হিন্দুস্তান টাইম জানায়, এ ঘটনায় ‘২০ জনকে উদ্ধার এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।’
জেলা ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জগদান্দে জানান, সেখানে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা দড়ির সাহায্যে লাশগুলো টেনে তুলছেন।
এর আগে হরিদ্বার পুলিশ প্রধান স্বান্তান্ত্র কুমার সিং বলেছিলেন, বিয়ে বাড়ির লোকজনরা পাউরি গারওলের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে অবস্থিত এ জেলার লালধাং থেকে রওনা হয়েছিল।
রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) কমান্ডান্ট মনিকান্ত মিশ্রা বলেন, মাত্র ছয়টি লাশ দুর্ঘটনাস্থল থেকে আনা হয়েছে। বাকি লাশগুলো এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। উদ্ধার করা ২০ জনের মধ্যে দুই-তিন জন মারাত্মকভাবে আহত হন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক অভিহিত করেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর টুইটার বার্তায় জানায়, ‘উত্তরাখন্ডের পাউরির এ বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। এই মর্মান্তিক সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে।’
উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পাস্কার সিংধামী এ মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বলেন, রাজ্য সরকার তাদের পরিবারের পাশে রয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...