অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে হামলা ভাংচুর ,আহত- ১০


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০১৯ রাত ১০:৪৯

remove_red_eye

৭৯৮

 

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শনিবার জমি জমার বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে ও বসত ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে কুপিয়ে জখমসহ অন্তত ১০ আহত হয়েছে। এসব ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উভয় গ্রæপকে সর্তক করেন ।

চিকিৎসাধিন আহত ব্যবসায়ী তোতা মিয়া জানান, তিনি তার মালিকানাধীন দোকন ঘরে ৩৫ বছর ধরে ব্যবসা করছেন। পুরাতন দোকানঘর মেরামত করতে গেলে এলাকার মৃত ইয়াছিনের পুত্র সন্ত্রাসী আয়ুব আলী রুমি সন্ত্রাসীদের নিয়ে কাজে বাধা দেয়। এক পর্যায়ে হামলা চালিয়ে দোকান ভাংচুর করতে থাকে। এ সময় প্রতিবাদ করতে গেলে তোতামিয়াসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। প্রতিপক্ষ আইয়ুব আলী গ্রæপের দাবি তোতা মিয়া অবৈধ ভাবে তাদের জমি দখল করে আছেন।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে হানিফ মিয়ার বসত ঘরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হানিফ মিয়া জানান, তিনি তার প্রতিপক্ষ মিলন মিয়ার কাছ থেকে ৮ শতাংশ জমি ১ লক্ষ দশ হাজার টাকায় ক্রয় করার জন্য ১ লক্ষ টাকা বায়না করেন। দীর্ঘ দিন দলিল দেয়ার কথা বলে তালবানা করতে থাকেন মিলন মিয়া। এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মিলন মিয়া বহিরাগত সন্ত্রাসীদের এনে হামলা চালায় । সন্ত্রাসীরা ঘরবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে, ঘরের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন হানিফ মিয়া। এ সময় ৪/৫ জন আহত হয়। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, উভয় ঘটনায় পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...