অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়াকে মাত্র ৪১ রানে অলআউট করে বড় জয় নারীদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৩৬১

অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে অভিষিক্ত ফারিহা তৃষ্ণার দুর্দান্ত বোলিং নারী এশিয়া কাপে বিশাল জয় এনে দিয়েছে বাংলাদেশকে। মালয়েশিয়ান নারী ক্রিকেট দলকে মাত্র ৪১ রানে অলআউট করে দিয়ে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ ম্যাচে ২ জয়ে নিগার সুলতানাদের অর্জন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও রানরেটের ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। তারা দ্বিতীয় স্থানে এবং ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই শামীমা সুলতানা (০) আউট হয়ে যাওয়ার পরও অন্য ওপেনার মুর্শিদা খাতুনের ৫৪ বলে ৫৬ রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

যদিও রান তোলার গতি ছিল একেবারেই মন্থর। ফারজানা হক ২৪ বল খেলে করেন মাত্র ১০ রান। তবে, বাংলাদেশ দলকে শেষ মুহূর্তে ঝড়ো ব্যাটিং করে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বল খেলে ৫৩ রান করেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার হয়ে শাশা আজমি, মাহিরাহ ইজ্জতি ইসমাইল এবং উইনিফ্রেড দুরাইসিঙাম নেন ১টি করে উইকেট। বাংলাদেশের দুই ব্যাটার হলেন রানআউট।

জবাব দিতে নেমে বাংলাদেশের অভিষিক্ত ফাস্ট মিডিয়াম ফারিহা তৃষ্ণার তোপের মুখে পড়ে মালয়েশিয়ান নারীরা। শুধু তাই নয়, দুর্দান্ত এক হ্যাটট্রিকও করে ফেলেন তিনি। ৬ষ্ঠ ওভারে বল করতে এসে মালয়েশিয়ান ওপেনার উইনিফ্রেড দুরাইসিঙামকে ফেরানোর পরপরই সাজঘরের পথ দেখান মাস এলিসা এবং মাহিরাহ ইজ্জতি ইসমাইলকে।

ফারিহা তৃষ্ণার বলে যে ব্যাটিংয়ে কোমর ভেঙে যায় মালয়েশিয়ান ব্যাটিং লাইনের, সেখান থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারা। সবচেয়ে বড় কথা, একজন ব্যাটারও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

সর্বোচ্চ ৯ রান করে এসেছে দুই ব্যাটারের ব্যাট থেকে। এলসা হান্টার এবং নুর আরিয়ানা নাতসিয়ার ব্যাট থেকে। রানের খাতাই খুলতে পারেননি ৫জন ব্যাটার।

ফারিহা তৃষ্ণা ছাড়াও ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং রুমানা আহমেদ নেন ২টি করে উইকেট। সালমা খাতুন নেন ১ উইকেট।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...