অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ১ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৪৫৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ১ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে।
আজ ৩ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৩ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪৯ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ২ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৮৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮৫ শতাংশ।

সুত্র বাসস

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...