বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৮:১২
৫৫০
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ৭৬ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। আজ কমে হয়েছে ১০ শতাংশ।
আজ ৪ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪১০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৪১ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত