অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলুন : প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৯ দুপুর ০১:০২

remove_red_eye

৮৬৩

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ সারাদেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারো বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে।

বৃহস্পতিবার রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন ‘বনলতা এক্সপ্রস’ ট্রেনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে রেলের ওপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন। রাজশাহী প্রান্তে বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রথানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে তারা তাদের জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মসজিদে প্রবেশ করে তারা মুসলমানদের হত্যা করেছে। শ্রীলঙ্কায় বোমা হামলায় কত মানুষের প্রাণ গেল। নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমাদের শিশু জায়ান চৌধুরীও রক্ষা পায়নি জঙ্গিদের হাত থেকে।

জায়ানের জন্য আগামী শুক্রবার প্রত্যেক মসজিদে দোয়া করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, রাজশাহীর উন্নয়নে আমরা হাত দিয়েছি। পুরো উত্তরবঙ্গেই আমরা উন্নয়ন করতে চাই। ইতোমধ্যে আমরা উত্তরবঙ্গের মঙ্গা কাটিয়েছি। এখন আমরা যে ১০০টি শিল্পাঞ্চল করছি সেগুলোর মধ্যে বেশকিছু থাকবে উত্তরাঞ্চলে।

তিনি বলেন, নতুন ট্রেন উদ্বোধন হওয়ায় রাজশাহীর মানুষ এখন ৫ ঘণ্টায় ঢাকা-রাজশাহী যাতায়াত করতে পারবেন। সামনে ঈদ এবং জ্যৈষ্ঠ মাস, পাকা আম। এ দুটি মিলে এই ট্রেন উদ্বোধন কার্যকর হবে।

একনজরে ‘বনলতা এক্সপ্রেস’

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে ট্রেনটির ব্রডগেজ কোচগুলো আনা হয়েছে।

১২টি কোচ নিয়ে চলবে ট্রেনটি। আসন সংখ্যা ৯২৮। এর মধ্যে এসি চেয়ার ১৬০টি, শোভন চেয়ার ৬৪৪, খাবার গাড়িতে আসন ১০৮ এবং পাওয়ার কারে ১৬টি। শুক্রবার ছাড়া চলবে প্রতিদিন।

ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে বেলা ১টা ১৫ মিনিটে এবং রাজশাহী পৌঁছবে সন্ধ্যা ৬টায়। ট্রেনের ভাড়া একই রটে চলমান ট্রেনের ভাড়ার তুলনায় নন-স্টপ সার্ভিস চার্জ ১০ শতাংশ বেশি হবে।

এ ছাড়া এ ট্রেনে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস (বিআরসিটিএস) দ্বারা খাবার সরবরাহ করা হবে। খাবার মূল্য ১৫০ টাকাসহ শোভন চেয়ারের মূল্য ৪২৫ টাকা এবং এসি চেয়ারের মূল্য ৮৭৫ টাকা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...