দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:০৮
৪৫৭
এতিমখানায় বিতরণ
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বিক্রি করার সময় দেড়শ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার নিষেধাজ্ঞার প্রথম প্রহরে পৌর শহরের দক্ষিণ মাথার সেলিম চত্বরের মাছবাজারে অভিযান চালান তাঁরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন জানান, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা নদী ও বঙ্গোপসাগরে সকল প্রকারের মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রিয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার মাছঘাট ও বাজারগুলোতে সচেতনতা সভা, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও ইলিশ শিকারে না যেতে মসজিদের মাইকে এলাউন্স করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বৃহম্পতিবার রাত সাড়ে সাতটায় পৌর শহরের সেলিম চত্বরের মাছবাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীর শুক্রবার নিষেধাজ্ঞার প্রথম প্রহরে জনবহুলস্থানে এসব অবৈধ মাছ বিক্রি করছিল। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীর ১৫০ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা সটকে পড়লে কাউকে আটক করা সম্ভাব হয়নি। পরে এসব মাছ রহিমা বেগম এতিমখানায় বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত