অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বরাদ্দের চাল দ্রুত পাওয়ার দাবী জেলেদের

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:১২

remove_red_eye

৪১৩

মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ইলিশের প্রধান প্রজনন সময় নিশ্চিত করতে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ভোলার লালমোহনের প্রায় ৩০ হাজার জেলে। এতে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটতে শুরু করেছে জেলেদের। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রথম দিকেই সরকারি বরাদ্দকৃত চাল হাতে পেতে চান তারা।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, লালমোহনে নিবন্ধিত জেলে রয়েছে ২৩ হাজার ১ শত ৭৮ জন। তবে প্রকৃত সংখ্যা প্রায় ৩০ হাজারের মত। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন লালমোহনের মেঘনা-তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।
উপজেলার বিভিন্ন মৎস্যঘাট ঘুরে দেখা যায়, ইলিশ ধরা বন্ধ তাই ঘাটে ভেড়ানো হয়েছে শত শত মাছ ধরা নৌকা-ট্রলার। এ সময়ে জেলেদের মধ্যে কেউ জাল বুনছেন, আবার কেউ ঘাটে অলস সময় পার করছেন। কেউ কেউ ব্যস্ত নৌকা-ট্রলার মেরামতে।
লালমোহনের জেলেরা বলছেন, প্রতিবারই নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে চাল পৌছাতে বিলম্ব হয়। এতে তাদের ধার-দেনা করে চলতে হয়। দেনার দায়ে বার বার সংকটে পড়তে হয় এসব কর্মহীন জেলেদের। তাই এবছর দ্রæত সময়ে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবী তাদের।
উপজেলার বাত্তির খাল মৎস্য ঘাটের জেলে মো. মফিজ বলেন, মাছ ধরা বন্ধ তাই ঘাটে ট্রলার নোঙর করেছি। এখন ইঞ্জিন মেরামত করছি। আরেক জেলে আবুল  কালাম বলেন, মাছ ধরেই স্ত্রী-সন্তানসহ পরিবারের ৫ সদস্যের সংসার চালাতে হয়। ইলিশ ধরা বন্ধ, তাই দ্রæত আমাদের বরাদ্দের চাল বিতরণের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস জানান, নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে সরকারিভাবে চাল বরাদ্দ রয়েছে। খুব দ্রæত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...