বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৯ সকাল ১০:১২
৮২২
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ আসছে বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। এ বাজেটে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিককে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার আর অর্থনৈতিক ক্ষেত্রে আয়-ব্যয় তথা প্রবৃদ্ধির সুষম বণ্টনে বিশেষ নজর দেয়া হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরের নতুন বাজেটের আকার কিছুটা বাড়িয়ে পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকার বাজেট আগামী ১৩ জুন জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দেয়ার আগে এর আকারেও পরিবর্তন আসতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী। যার পরিমাণ তিন লাখ ৭২ হাজার কোটি টাকা। যা চলতি অর্থ বছরে ছিল তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ছে ৩২ হাজার কোটি টাকা। আয়-ব্যয়ের বিশাল লক্ষ্যমাত্রায় ঘাটতিও হবে এ যাবতকালের সবচেয়ে বড়। যার পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।
চলতি অর্থবছরের বাজেট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। বৈদেশিক ঋণ ও সহায়তার ওপর নির্ভর না করে ধীরে ধীরে নিজস্ব অর্থায়নে বাজেট প্রণয়নের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। তাই আগামী বাজেটে আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও মুদ্রাবিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো বাজেট দিতে যাওয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠক। বৈঠকে মন্ত্রী প্রথমেই চলতি অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করেন। বিশেষ করে রাজস্ব খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কারণ, গত সাত মাসে এনবিআরের গ্রোথ রেট ৭ দশমিক ১ শতাংশ, যা গত বছর ছিল ১৫ দশমিক ৬৪ শতাংশ।
জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি যোগ করে দেখা গেছে, চলতি অর্থবছরে এনবিআরের প্রকৃত প্রবৃদ্ধি ঋণাত্মক। যা বাজেটের আয়ের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। এতে ঘাটতির পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। এ সময় তিনি এনবিআরের কর্তাব্যক্তিদের কাছে ইসিআর মেশিন কেনার সর্বশেষ অবস্থা জানতে চান। এ ব্যাপারে এনবিআরকে আরও সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন তিনি।
এরপর শুরু হয় আগামী অর্থবছরের বাজেট আলোচনা। আগামী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকা। প্রাক্কলিত এ বাজেট সর্বকালের সর্ববৃহৎ। সর্ববৃহৎ এ ব্যয়ের চাপ মেটাতে প্রাক্কলিত রাজস্ব আয় ধরা হয়েছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্কলিত আয় ধরা হয়েছে তিন লাখ ২০ হাজার কোটি টাকা। এনবিআরবহির্ভূত আয় প্রাক্কলন করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা। করব্যতীত রাজস্ব আয় ধরা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা।
এর আগে গত ৩১ মার্চ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে নতুন ভ্যাট আইন নিয়ে এক মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন-২০১২ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপাচাপিতে করা হয়েছিল। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার তা বাস্তবায়ন করা হবে। কেননা রাজস্ব আদায় বাড়াতে হলে এর কোনো বিকল্প নেই। যেকোনো দেশের ট্যাক্স জিডিপি রেশিও ১৫ থেকে ১৬ শতাংশ। অথচ আমাদের মাত্র ১০ শতাংশ। এ জন্যই সবাইকেই ভ্যাট দিতে হবে। তাহলে রাজস্ব আদায় বাড়বে।
তিনি বলেন, নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই ভ্যাট আইন কার্যকর হবে। এতে ভ্যাটের স্তর হবে তিনটি। যাকে বহুস্তর ভ্যাটব্যবস্থা বলা হয়। এতে ব্যবসায়ীরাও সম্মতি দিয়েছেন। আইনে ভ্যাটের স্তরগুলো হবে ৫, সাড়ে ৭ এবং ১০ শতাংশ।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক