লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৮
৪৭৯
লালমোহন প্রতিনিধি : খাবারের সঙ্গে চেতনা নাশক নেশাদ্রব্য খাইয়ে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে মোবাইলফোন ও স্বর্ণালংকার লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার (৭ অক্টোবর) রাতে ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার শিকার সুরমা বেগম (২০), মনোয়ারা বেগম (৫০), রেশমা বেগম (১৮), ইতি বেগম (১৩) ও সোহাগী আক্তার (০৪) নামের ৫ জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই পরিবারের ছিদ্দিক মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় ঘরের মেয়েরা ঝালমুড়ি খাওয়ার জন্য আলুর দম রান্না করে চুলায় রেখে দিয়ে লুডু খেলতে বসে। এরই মধ্যে কোনো কারণ ছাড়াই পাশের বাড়ির লিটন সিগারেট টানতে টানতে রান্না ঘরে যায় এবং ঘরের মাঝ খানে দাড়িয়ে থাকে সোহেল। কিছুক্ষণ পর তারা বেরিয়ে যায়। এদিকে ঝালমুড়ি এবং আলুর দম খেয়ে ৫-৭ জন অজ্ঞান হয়ে ঘুমিয়ে যায়। রাতের কোনো এক ফাঁকে অচেতন হয়ে থাকা মেয়েদের গলার চেইন, লকেট ও কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং ৩টি দামী মোবাইল সেট নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকালে সবাইকে অচেতন দেখে ৯৯৯-এ কল দেই, এরপর পুলিশ আসে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, অচেতন করে ঘর লুটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত