অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

৪১৮

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের নুরে আলম ফরাজী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা না দিলে হত্যা ও গুমসহ বোমা মেরে ব্যবসায়ীর দোকান ও বাসা উড়িয়ে দোয়ার হুমকি দেয় চক্রটি। এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা চক্রের দুই সদস্যকে আটক করেন। আটককৃতরা হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাসিমের ছেলে হাসান ( ২৪) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. নুরে আলম মাল (৩২)।  রবিবার বিকেলে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ০১ অক্টোবর একটি শক্তিশালী সংঘবন্ধ চাঁদাবাজ চক্র ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকার নুরে আলম ফরাজীকে মোবাইল ফোনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। যার প্রেক্ষিতে ওই দিন নুরে আলম ফরাজী বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-৩৭। কিন্তু চাঁদাবাজ চক্র পুনরায় পূর্বের মোবাইল নম্বর পরিবর্তন করে অন্য নম্বর দিয়ে একইভাবে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং নুরে আলম ফরাজী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা, অপহরণসহ নানা রকম ভয়ভীতি দেখায়।
পুনরায় গত ০৫ অক্টোবর চাঁদাবাজ চক্রের প্রধান মো. হাসনাইন ওরফে হাসান (২৪) ও মো. নুর আলম মাল (৩২) মিলে ফোন দিয়ে বলে যে, 'দুই দিনের মধ্যে ৩০ লাখ টাকা না দিলে বোমা মেরে তোর (মুরে আলম ফরাজীর বসত বাড়ীর বিল্ডিং (দ্বিতল ভবন) উড়িয়ে দিব'। তখন বিষয়টি নিয়ে নুরে আলম ফরাজী র‌্যাব-৮, ভোলা ক্যাম্পের শরণাপন্ন হয়ে ক্যাম্প কমান্ডার এর নিকট একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা তদন্ত করে ঘটনার সত্যতা পায়। ভোলা ক্যাম্প কর্তৃক ঘটনাটি সত্যতা যাচাইয়ের জন্য ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পায়। পরে র‌্যাবের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ দল রবিবার বিকেলে ভোলার তজুমুদ্দিন উপজেলা থেকে চাঁদাবাজ চক্রের মূল হোতা মো. হাসনাইন ওরফে হাসান ও মো. নুর আলম মালকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় চাঁদার দাবিতে জীবন নাশের হুমকি ও সহায়তা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, আটক দুই চাঁদাবাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...