অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা থেকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নারী গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৪১০

পরকীয়ার জেরে রাজমিস্ত্রীকে হত্যা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন দÐপ্রাপ্ত রোজিনা আক্তার (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রোববার (৯ অক্টোবর) ভোরে জেলার দক্ষিণ আইচা চরফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ অক্টোবর) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০০৮ সালে দয়াজ মিয়া নামে একজনের সঙ্গে রোজিনার বিয়ে হয়। তাদের বাড়িতে সুমন নামের এক ছেলে রাজমিস্ত্রীর কাজ করতেন। ওই সময় সুমনের সঙ্গে রোজিনার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারায় কলহ সৃষ্টি হয়। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে রোজিনা, রোজিনার স্বামী ও তার ভাইয়েরা মিলে সুমনকে হত্যা করেন। ওই ঘটনায় দয়াজ মিয়ার ৪ ভাই ও রোজিনাসহ তার পরিবারের ১২ জনের বিরুদ্ধে সিলেট জেলার জালালাবাদ থানায় একটি হত্যা মামলা হয়। উক্ত মামলায় রোজিনা ছাড়া সব আসামি আত্মসমর্পণ করেন। তারা সবাই জামিনে রয়েছেন। কিন্তু রোজিনা ঘটনার পর পরই পালিয়ে যান।
র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, ২০১৮ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদÐ দেন। ঘটনার পর থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাজধানীতে আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে হেলাল উদ্দিন নামের আরেক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালে হেলাল উদ্দিনকে বিয়ে করে চরফ্যাশন এলাকায় পলাতক জীবনযাপন শুরু করেন।
তিনি বলেন, রোজিনা হেলালকে নিয়ে কিছুদিন রাজধানীর মিরপুরেও বসবাস করেন। পরে চট্টগ্রামের বন্দরটিলা এবং এরপর চরফ্যাশন এলাকায় চলে যান। হেলাল মুদি দোকান দেন। এভাবেই তারা আত্মগোপনে থাকেন। তাদের ৭ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।
গ্রেফতারের পর রোজিনাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিয়ষটি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...