অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

অবৈধ ক্ষমতা ভোগ করতেই সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৩৯৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার বিরোধী দলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েম করে অবৈধ ক্ষমতা দীর্ঘকাল ভোগ করতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুরুতর আহত, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করছে। এসবের পাশাপাশি বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করাকে তারা নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করছে।

সোমবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি শুরু করা হয়। র‌্যালি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে।

এ ঘটনায় যুবদল নেতা জাকির হোসেনকে গুলিবিদ্ধ ও ২৫ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আজ যুবদল নেতা মারুফ, মাসুম, নাসির, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ, ছাত্রদল নেতা শাকিল ও মহিলা দল নেত্রী ডালিয়াসহ কমপক্ষে ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ফখরুল বলেন, সাম্প্রতিক কালে বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে নির্দয়ভাবে গুলি করে হত্যার পরও আইনশৃঙ্খলা বাহিনী আরও রক্ত ঝরাতে মেতে উঠেছে। গণধিকৃত আওয়ামী সরকার জনবিস্ফোরণ দেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।

অন্যায় অবিচারের বিরুদ্ধে নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই নিশিরাতের সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে স্তব্ধ করতে উঠেপড়ে লেগেছে। আর সেজন্যই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর সভা-সমাবেশসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির ওপর বেপরোয়া হামলা শুরু করেছে।

তিনি আরও বলেন, সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন। তবে শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিষ্ফোরণ ঠেকাতে পারবে না। ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না, বরং সরকারের পতন অনিবার্য।

বিবৃতিতে মির্জা ফখরুল গাজীপুর জেলা বিএনপির শোকর‌্যালীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে তীব্র্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি তিনি গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...