বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৫৫
৩৭৫
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার এ কথা বলেন।
তিনি সম্প্রচারকেন্দ্র ফ্রান্স টুকে আরো বলেন, সবার আগে পুতিনকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এরপর আলোচনার টেবিলে ফিরে আসতে হবে।
তিনি বিশ্বযুদ্ধ এড়াতে চান বলেও উল্লেখ করেন।
রাশিয়া ২০১৪ সালে যে ক্রিমিয়া অঞ্চল দখল করেছে তা পুনুরুদ্ধারে ইউক্রেনীয় অভিযানকে ফ্রান্স সমর্থন দেবে কিনা এ প্রশ্নের জবাবে ম্যাঁেক্র বলেন, সংঘাতের বিস্তৃতির এক পর্যায়ে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে ফিরতেই হবে।
ইউক্রেন আর আলোচনা চাচ্ছে না এ কথা ম্যাঁেক্রাকে স্মরণ করিয়ে দেয়ার পর তিনি বলেন, আমি কোন এক পর্যায়ের কথা বলেছি। যে পর্যায়ে এটি লাগবে। এ কারনে আমি সবসময়ই চূড়ান্ত অবস্থান এড়িয়ে চলি।
তবে ম্যাঁেক্রা জানান, ইউক্রেনে রাশিয়ার একের পর এক হামলার প্রেক্ষিতে ফ্রান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহ করবে।
তিনি বলেন, সপ্তাহান্তের শুরু থেকে যুদ্ধ নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। প্রথমবারের মতো ইউক্রেনের সর্বত্র বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে। বিদ্যুৎ ও হিটিং সিস্টেম ধ্বংস করা হচ্ছে।
ম্যাঁক্রো বলেন, গত কয়েকদিনে রুশদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয়া।
এদিকে তিনি স্বীকার করেন কিয়েভ যে পরিমাণ যুদ্ধাস্ত্র চেয়েছে তা সরবরাহ করতে ফ্রান্স ব্যর্থ।
সুত্র বাসস
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক