বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৫৬
৩৬১
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন।
আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ ও পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ জানিয়েছে, এই সময়ে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও অজ্ঞাত একজন।
চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি ‘মাগফেরাত’ ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
তিনি আরও বলেন, এছাড়া জাহাজে কর্মরত ফয়সাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বুধবার দিবাগত রাত ১টার দিকে মারা গেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক