অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৯৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও এর চর্চা শুরু করতে চাই। যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই। আর যেখানে আছে সেখানে আরও ভালো করতে চাই।’
চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা, যুক্তিবাদী, প্রযুক্তি বান্ধব, নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।’
জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার বিতার্কিক অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) সাবেক সভাপতি ডা. আব্দুন নূর তুষার, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন।
এর আগে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণ করেন ডা. দীপু মনি।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...