অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন হাসপাতাল থেকে টেলি মেডিসিন সেবা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৫৩

remove_red_eye

১৪৫৬

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহন হাসপাতাল থেকে দেশের প্রায় ৬৪ টি হাসপাতালে দেওয়া হচ্ছে টেলি মেডিসিন স্বাস্থ্য সেবা। সপ্তাহে প্রতি বুধবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত এ সেবা প্রদান করেন লালমোহন হাসপাতালের কনসালট্যান্ট চর্ম, যৌন, এলার্জি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ.কে.এম মাহবুবুল আলম।

টেলি মেডিসিনের মাধ্যমে সেবা প্রদানকারী ডা. এ.কে.এম মাহবুবুল আলম বলেন, ভোলা জেলার শুধু লালমোহন হাসপাতাল থেকেই দেশের প্রায় ৬৪ টি হাসপাতালে চর্ম, যৌন, এলার্জি ও মেডিসিন বিষয়ে সেবা প্রদান করা হয়। সপ্তাহের প্রতি বুধবার দেশের ৬৪ টি হাসপাতালে গড়ে ৮০ জন রোগীকে টেলি মেডিসিন সেবা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গার রোগীদের সেবা দিতে  পেরে নিজের থেকে খুব ভালো লাগছে। এভাবেই রোগীদের সেবা করতে চাই।

এ ব্যাপারে লালমোহন হাসপাতালের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা (টিএস) ডা. মো. মিজানুর রহমান বলেন, সরকার অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন নামের যে ডিজিটাল সেবা চালু করেছে তা অত্যন্ত মহৎ উদ্যোগ। সরকারের এমন উদ্যোগের কারণে দেশের যেসব হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার না থাকে তারা টেলি মেডিসিন সেবার মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...