অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় অঘটন নামিবিয়ার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩২২

অস্ট্রেলিয়ার মাটিতে আজ শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচেই অঘটনের জন্ম দিলো পুঁচকে নামিবিয়া।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে ইয়ান ফ্রাইলিঙ্কের অলরাউন্ড নৈপুন্যে নামিবিয়া ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়ার সেরা দল শ্রীলংকাকে। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ বড় ব্যবধানে জয় নামিবিয়ার।
টস হেরে প্রথমে ব্যাট করে ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে নামা নামিবিয়া। ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৬৯ রানের বিধ্বংসী জুটি গড়েন ফ্রাইলিঙ্ক ও স্মিথ।
জবাবে নামিবিয়ার বোলারদের আটঁসাটঁ বোলিংয়ে ১৯ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৮ রানে অলআউট হয় ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা।
জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় শ্রীলংকা। ৩ ওভারে দলীয় ১৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে নামিবিয়া। মাইকেল ফন লিনগেন ৩ ও ডিভান লা কুক ৯ রানে ফিরেন।
তৃতীয় উইকেটে ১০ বলে ১৯ রান তুলে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন স্টিভেন বার্ড ও নিকোল লফটি-ইটন। ১টি চার ও ২টি ছক্কায় মারমুখী মেজাজে শুরু করে ১২ বলে ২০ রান করেন ইটন।
মিডল-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলে নামিবিয়াকে খেলায় ফেরান বার্ড ও অধিনায়ক জেরার্ড এরাসমাস। বার্ড ২টি চারে ২৬ ও এরাসমাস ২০ রান করেন। তাদের বিদায়ে ১৪ ওভার শেষে ৫ উইকেটে ৯১ রান পরিণত হয় নামিবিয়া। এ অবস্থা থেকে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিথ।
সপ্তম উইকেটে শ্রীলংকার বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন ফ্রাইলিঙ্ক ও স্মিথ। জুটিতে ৩৩ বলে ৬৯ রান যোগ করেন  তারা। ১৬ থেকে ২০ ওভার পর্যন্ত যথাক্রমে- ১১, ১০, ১৬, ১৮ ও ১৩ রান তুলেন ফ্রাইলিঙ্ক ও স্মিথ। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের শক্তপোক্ত সংগ্রহ পায় নামিবিয়া।
ইনিংসের শেষ বলে আউট হবার আগে ২৮ বলে ৪৪ রান করেন অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তার ইনিংসে মাত্র ৪টি চার ছিলো। ২টি করে চার-ছক্কায় ১৬ বলে ৩১ রান তুলে অপরাজিত থাকেন স্মিথ। শ্রীলংকার প্রমোদ মাদুশান ৩৭ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ ওভারের মধ্যে তিন ব্যাটারকে হারায় শ্রীলংকা। ওপেনার কুশল মেন্ডিস ৬, পাথুম নিশাঙ্কা ৯ ও দানুস্কা গুনাথিলাকা ০ হাতে ফিরেন।
২১ রানের মধ্যে ৩ উইকেট পতনে মহাচাপে পড়ে শ্রীলংকা। চাপ থেকে মুক্ত হবার আগেই দলীয় ৪০ রানে চতুর্থ উইকেট হারায় লংকানরা। ১২ রানে বিদায় নেন ধনাঞ্জয়া ডি সিলভা।
৭ ওভারে চার ব্যাটারকে হারানোর পর পঞ্চম উইকেটে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেন ভানুকা রাজাপাকসে ও অধিনায়ক দাসুন শানাকা। শানাকার মারমুখী মেজাজে উল্টো চাপে পড়েছিলো নামিবিয়ার বোলাররা। এতে বড় হচ্ছিলো জুটিটিও।
তবে ১১তম ওভারে দলীয় ৭৪ রানে রাজাপাকসেকে শিকার করে জুটি ভাঙ্গেন বাঁ-হাতি স্পিনার বার্নাড শুলজ। ২১ বলে ২০ রান করেন রাজাপাকসে।
আর ১৪তম ওভারে দলীয় ৮৮ রানে শানাকাকে থামান বাঁ-হাতি পেসার ফ্রাইলিঙ্ক। ২টি চার ও ১টি ছয়ে ২৩ বলে ২৯ রান করেন শানাকা। রাজাপাকসের সাথে ২৪ বলে ৩৪ রান তুলেন শানাকা।
শানাকার আউটেই শ্রীলংকার জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লংকানরা। নামিবিয়ার ডেভিড ওয়াইস-শুলজ- ফ্রাইলিঙ্ক ও বেন শিকঙ্গো ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে ২৮ বলে ৪৪ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক।
আগামী ১৮ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে শ্রীলংকা। ঐ দিন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে নামিবিয়া।

সুত্র বাসস





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...