অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে উপার্জনের সম্বল পেয়ে নাহারের মুখে হাসির ঝিলিক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ১০:০২

remove_red_eye

৩৩৯

লালমোহন প্রতিনিধি : মোসা. নাহার। প্রায় ৬ বছর আগে সংসারে তিন সন্তান রেখে বজ্রপাতে স্বামী মারা যায় তার। এরপর থেকে অভাব-অনটনে চলে নাহারের সংসার। সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে ও সংসার চালাতে বিভিন্ন সময় মানুষের সহযোগিতা নিতেন তিনি। নাহার ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া ¯øুইজ এলাকার হাসেম দালাল বাড়ির বাসিন্দা।
নাহারের এমন অসহায় অবস্থা চোখে পড়ে লালমোহন প্রেসক্লাবের সভাপতি ও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের। এরপর তিনি নাহারের উপার্জনের জন্য সেলাই মেশিন দেয়ার কথা ভাবেন। কথা মত, রোববার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে অসহায় নাহারের হাতে উপহার হিসেবে তুলে দেন একটি সেলাই মেশিন। এসময় উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
উপহারের সেলাই মেশিন পেয়ে মোসা. নাহার বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। শরীরেরও নানান রোগ বাসা বেঁধেছে। এই অসুস্থ শরীর নিয়ে পেটের দায়ে লালমোহন সদরের একটি ক্লিনিকে আয়ার কাজ করছি। বাসা থেকে আসা-যাওয়াতে ওই ক্লিনিকের দেয়া বেতনের বেশির ভাগ চলে যায়। তাই অনেক দিন ধরে চিন্তা করছি অন্য কোনোভাবে কিছু টাকা উপার্জন করতে পারলে সংসারের অভাব অনেকটা দূর হতো।
নাহার আরো বলেন, মেয়েকে সেলাইয়ের কাজ শিখিয়েছি। নিজেও টুকটাক সেলাইয়ের কাজ জানি। স্যার আমাকে একটি সেলাই মেশিন দিয়েছেন। এটি দিয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করে বাড়তি কিছু টাকা আয় করতে পারবো। আশা করছি এতে করে কিছুটা হলেও সংসারের অভাব দূর হবে। যা দিয়ে সন্তানদের নিয়ে আল্লাহর রহমতে ভালো থাকতে পারবো।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...