বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৩৪
৩৯৩
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দারিদ্র্য বিমোচনের নেতিবাচক ধারাকে উল্টে দিতে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে সোমবার এক ভিডিও বার্তায় গুতেরেস এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালনের এই সময়ে একটি কঠিন সত্যের মুখোমুখি আমরা, তা হলো বিশ্ব পেছনের দিকে যাচ্ছে।
গুতেরেস বলেন, কোডিভ ১৯ বিশ্বের লাখ লাখ লোককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। কষ্টার্জিত অগ্রগতি চার বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। বৈষম্য বেড়ে গেছে। চাকুরি হারানো, খাদ্য ও জ্বালানির আকাশচুম্বী দাম এবং আসন্ন বৈশ্বিক মন্দার কারনে জাতীয় ও পরিবারের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, একইসঙ্গে জলবায়ু পরিবর্তন ও তীব্র সংঘাতের কারনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দরিদ্র লোকজনকে এ ধকল সহ্য করতে হচ্ছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে অনেক দূরে ঠেলে দেয়া হচ্ছে।
গুতেরেস বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস বিশ্বের জন্যে একটি সতর্ক বার্তা। আসুন গুরুত্বপূর্ণ এই দিনে আমরা সকলের জন্যে আরো উন্নত বিশ্বের অঙ্গীকার পূনর্ব্যক্ত করি
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা করোসি দিবসটি উপলক্ষে বলেন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য অর্জনের জন্যে আমাদেরকে অবশ্যই ইউক্রেনসহ বিশ্বের সবজায়গার যুদ্ধ, সংঘাত বন্ধ করতে হবে।
একইসঙ্গে তিনি দারিদ্র্য নির্মূলে বিজ্ঞানের উপর নির্ভর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্তগুলি বিজ্ঞানকেন্দ্রিক হলে তা প্রমাণ ভিত্তিক সমাধান দেবে। আসুন বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পৃথিবী থেকে দারিদ্র্য নির্মূল করি।
সুত্র বাসস
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক