বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৩৬
৩৬১
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সোমবার যুক্তরাজ্য থেকে নতুন ও বাড়তি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানি, আইসিটি ও কৃষিখাত অন্তর্ভূক্ত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সোমবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ কমিটি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চ সদস্য সফররত লর্ডস কারান বিলিমোরিয়ার সাথে বৈঠকে এ আবেদন জানান।
সফরকালে লর্ডস বিলিমোরিয়া বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিসিটর সাথে ব্যাপক পরিসরে কাজ করার প্রস্তাব দেন।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশ অভিবাসী প্রাধান্য বিশিষ্ট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি উন্নত করার জন্য লর্ডস বিলিমোরিয়াকে ধন্যবাদ জানান।
তিনি দক্ষ বা আধা-দক্ষ কর্মীদের অনুকূলে ভিসাসহ এ শিল্পের মোকাবেলা করা কিছু কঠিন চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করতে তার বিভিন্ন দপ্তর ব্যবহার করতে লর্ডসকে অনুরোধ জানান।
লর্ডস ঢাকা বিশ্ববিদ্যালয় ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য তার প্রস্তাবের ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন।
মোমেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চান্সেলর হিসেবে লর্ডসের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্য স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ব্যাপক সহযোগিতার ব্যাপারে তাকে অনুরোধ জানান।
তারা উদ্বেগজনক ইউক্রেন যুদ্ধ ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোঙ্গিাদের ওপর চালানো বিভিন্ন অপরাধের বিচার ও জবাবদিহিতার প্রচেষ্টার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় হস্তক্ষেপে যুক্তরাজ্যের সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
মোমেন সফররত লর্ডসের বাবা লে. জেনারেল ফরিডন বিলিমোরিয়ার মূল্যবান অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন। তিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রংপুর অঞ্চলে ২/৫ গোর্খা রাইফেলস’র (ফ্রন্টিয়ার ফোর্স) কমান্ডার ছিলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করেন।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত