অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনের দক্ষিণ ফুলবাগিচা গ্রামে অর্থাভাবে থমকে আছে মসজিদের উন্নয়ন কাজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৪২৪


মো. রুহুল আমিন, লালমোহন  : মসজিদের উন্নয়নের কাজে হাত দিয়ে বেকায়দায় আছেন কমিটির লোকজন। উন্নয়ন কাজ করার আগে অনেকে প্রতিশ্রæতি দিয়েও কথা রাখেনি কেউ। তাই এখন থমকে আছে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা গ্রামের ঐতিহ্যবাহী মোস্তান বাড়ির দরজার জামে মসজিদটির উন্নয়ন কাজ।  
জানা যায়, শত বছর আগে আশেপাশের কয়েকটি এলাকার মুসল্লিদের জন্য নির্মাণ করা হয় মসজিদটি। যেখানের মুসলিম মানুষদের জন্য একমাত্র ধর্মীয় উপাসনালয় ছিল এ মসজিদটি। সময়ের সঙ্গে অনেক বদলেছে। বদলায়নি মসজিদটির চিত্র। তাই মসজিদ কমিটির লোকজন স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় তিন তলা ফাউন্ডেশন নিয়ে উন্নয়ন কাজ শুরু করে। তবে কাজ শুরু দেড় মাসের মাথায়ই অর্থাভাবে থমকে যায় মসজিদটির উন্নয়ন কাজ। টাকার কাছে এক প্রকার অসহায় হয়ে পড়েন কমিটির লোকজন। ইতোমধ্যে স্থানীয় মুসল্লিদের সহযোগিতার ৫-৬ লক্ষ টাকা দিয়ে কিছুটা কাজ করা হয়েছে। তবে এখন অর্থাভাবে বন্ধ রয়েছে কাজ।
মসজিদ কমিটির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক (নাগর) বলেন, জুমআর নামাজে বর্তমানে এক থেকে দেড়শত মুসল্লি হয় মসজিদে। অন্য ওয়াক্তের নামাজে গড়ে ২০-২৫ জন মুসল্লি হয়। তবে কাজ বন্ধ থাকায় মুসল্লিদের সমস্যা হচ্ছে, ঠিক মত নামাজ পড়া যায় না। বৃষ্টি হলে মসজিদের ভিতরে পানি পড়ে। এতে করে নামাজ পড়তে সমস্যা হচ্ছে।
তিনি আরো বলেন, মসজিদের উন্নয়ন কাজে হাত দেয়ার আগে অনেকে প্রতিশ্রæতি দিয়েছেন, সহযোগিতা করবেন বলে। তবে তারা কেউ কথা রাখেনি। এজন্য বাকি কাজ করতে পারছি না। এখন অন্তত চারপাশের দেয়াল ও ছাদ দিতে পারলে কিছুটা হলেও মুসল্লিদের দুর্ভোগ লাঘব হতো। তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি মসজিদের এই কাজটুকু শেষ করতে এগিয়ে আসেন সহযোগিতায়।
এব্যাপারে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আল-মামুন বলেন, এ জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ নেই। তবে মসজিদের উন্নয়নের জন্য ধর্মমন্ত্রনালয়ের মাধ্যমে কিছু বরাদ্দ পাওয়া যায়। মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানে আবেদন করলে হয়তো তারা সরকারি সহযোগিতা পেতে পারেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...