অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জিও ব্যাগের বস্তা ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

৪২৪

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট এলাকায় প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে জিও ব্যাগের বস্তা ফেলতে গিয়ে নদীতে পরে মোঃ শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তিনি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২ টার সময় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান,বেতুয়ায় প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার ভাঙন রোধে জরুরী কাজ করছিল স্থানীয় শ্রমিকরা। দুপুরে জিও ব্যাগ ধ্বসে নদী পরে একজন শ্রমিক নিখোঁজ  রয়েছেন। নিখোঁজ ব্যাক্তির সন্ধ্যানে প্রশাসন কাজ করছেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা বেতুয়া এলাকায় জিও ব্যাগের বস্তা নদীর তীরে ফেলার কাজ করছিল। দুপুরের দিকে জিও ব্যাগের বস্তা নদীর তীরে ফেলতে গিয়ে ¯øীপ কেটে নদীতে পরে মোঃ শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছে।
অপরদিকে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবরী টিম নিখোঁজের উদ্ধারে কাজ করছে।
ছবি ক্যাপশনঃ ভোলার চরফ্যাশন উপজেলায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার সময় জিও ব্যাগ ধ্বসে পরে শ্রমিক নিখোঁজের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...