বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ দুপুর ০২:৪৯
৪৩০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, কিয়েভের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন রাশিয়ার ব্যাপকহারে ব্যবহার ক্রেমলিনের ‘সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনার’ একটি লক্ষণ। খবর এএফপি’র।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘প্রকৃতপক্ষে এ ধরনের সহযোগিতার জন্য ইরানের কাছে রাশিয়ার আবেদন হচ্ছে মস্কোর সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনা অবস্থার কথা ক্রেমলিনের স্বীকার করা।’
তবে তিনি আরো বলেন, ‘যাই হোক না কেন কৌশলগতভাবে এটি তাদেরকে সাহায্য করবে না।’
জেলেনস্কি বলেন, ‘বিশ্বের কাছে এটি আবারো প্রমাণ হচ্ছে যে, রাশিয়া পরাজিত হওয়ার পথে এবং তারা সন্ত্রাসের কাজে তাদের দোসরদের জড়ানোর চেষ্টা করছে।’
কিয়েভ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়ে মঙ্গলবার তিনি তার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবার প্রস্তাবের ব্যাপারে কোন কথা বলেননি।
ইরানের ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমরা এ ব্যাপারে স্পষ্টভাবে যথাযথ আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করবো।’
কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্র দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করায় মস্কোকে দায়ী করে।
এদিকে ক্রেমলিন মঙ্গলবার জানায়, রাশিয়ার সামরিক বাহিনীর এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা তাদের জানা নেই।
ইরান জানায়, তারা এসব ড্রোন রাশিয়াকে প্রদান করছে ইউক্রেনের ‘ভিত্তিহীন’ এমন দাবির ব্যাখ্যা দিতে তেহরান কিয়েভের সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত