অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার-১


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৬৯৪



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি’র লালমোহন ও তজুমদ্দিন উপজেলা  প্রতিনিধি আরিফ তুষারের ওপর অতর্কিতভাবে হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে লালমোহন থানা ফটকের সামনে মায়ের অসুস্থতার কথা বলে ফোন দিয়ে তার অফিস থেকে ডেকে এনে এ হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত আরিফ তুষারকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে খবর পেয়ে তাকে দেখতে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সাংবাদিক আরিফ তুষার লালমোহন প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এদিকে রাতেই হামলার সঙ্গে জড়িত মূলহোতা আসাদুল ইসলাম এলিনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় সাংবাদিক আরিফ তুষার বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলকারী মূল আসামী এলিনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...