অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনে ড্রোন হামলা ॥ জাতিসংঘকে তদন্ত না করতে রাশিয়ার হুঁশিয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৫৩৩

রাশিয়া বুধবার ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন হামলার বিষয়ে তদন্ত না করতে জাতিসংঘকে সতর্ক করেছে।
একইসঙ্গে ইরানের সাথে যুক্ত হয়ে ড্রোনের উৎস নিয়ে পশ্চিমারা অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহবান জানিয়েছে। একে তারা ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার লংঘন বলে বর্ণনা করেছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ে বলছে, ইরান যে রাশিয়াকে এ ড্রোন সরবরাহ করেছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে।
সোমবার রাজধানী কিয়েভে এই ড্রোন হামলায় পাঁচজন নিহত ও বেশকিছু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
কিন্তু রুশ কূটনীতিক দিমিত্রি পলিয়ানস্কি ভিত্তিহীন এসব অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বর্ণনা করেছেন।
নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, রুশ বাহিনী ইউক্রেনে যেসব ড্রোন ব্যবহার করেছে তা রাশিয়ারই তৈরি।
একইসঙ্গে তিনি ইরানের ওপর বিদ্যমান অবরোধ জোরদার করার অংশ হিসেবে ইউক্রেন বিষয়ে জাতিসংঘের যে কোন তদন্তের বিষয়ে সতর্ক করেছেন।
তিনি বলেন, এরপরও যদি জাতিসংঘ সচিবালয় কিংবা মহাসচিব এন্তোনিও গুতেরেস এ লক্ষ্যে এগিয়ে যান তাহলে আমাদেরকে তাদের সহযোগিতার বিষয়টি নিয়ে ভাবতে হবে।
এদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানিও ড্রোন সরবরাহের ভিত্তিহীন এ দাবিকে অস্বীকার করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বিষয়ে ইরান ভোটদানে বিরত থাকে এবং তেহরান চায় যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ড্রোন নিয়ে নিষেধাজ্ঞা অনুমোদন করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র দেখা একটি তালিকা থেকে জানা গেছে ২৭ জাতিভুক্ত এই ইউনিয়ন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরিসহ তিনজন জ্যেষ্ঠ সামরিক কমৃকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে শক্তিশালী রেভল্যুশনারি গার্ডসের সাথে যুক্ত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান মহাকাশ কোম্পানী শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজও রয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...