বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০২
৪২৯
সাত বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। পহেলা ডিসেম্বর আসা এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ভারত সিরিজের পুর্নাঙ্গ সুচি ঘোষনা করেছে।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ভারত। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টটি শেষ হবার পরদিন ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।
সর্বশেষ ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ভারত। এ সফরে এক ম্যাচের টেস্টের সিরিজটি ড্র হয়েছিলো।
ভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত দু’দেশের ক্রিকেটপ্রেমিদেরকে উপহার দিয়েছে। এ কারণে দুই দেশের লড়াই দেখার জন্য সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করে। ভারতীয় দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আসন্ন দ্বি-পাক্ষিক সিরিজ উপলক্ষে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জননগণকে শুভেচ্ছা জানাই। দুই দেশেরই অনেক ক্রিকেট সমর্থক রয়েছে এবং আমি মনে করি তারা উপভোগ্য একটি সিরিজ দেখবে।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত