বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:০২
৩৭৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যতীত অন্য কোন চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।
তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একথা বলেন।
সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মনগড়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়। অন্যদিকে, এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির উপর আজ প্রতিষ্ঠিত।
তিনি বলেন, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যে কোন সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে। তিনি বিবৃতিতে বিএনপির উদ্দেশে বলেন, বরং বিরোধিতার নামে তারাই এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।
তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিলো, আছে এবং থাকবে বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনাই নাকি বিএনপির আন্দোলন, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করা হোক। তিনি বলেন, বুকে সৎ সাহস থাকলে সে দেশে ফিরে আসুক, এজন্য আন্দোলনের প্রয়োজন নেই।
আওয়ামী লীগ নাকি সবক্ষেত্রে ব্যর্থ, বিএনপি মহাসচিবের কাছে আবারও প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তাহলে কি বিএনপি বিরোধীদল হিসেবে সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই তাদের মুখে একথা মানায় না।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত