অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘প্রথম দফার নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত পেয়েছে বিজেপি’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৫২

remove_red_eye

১০৫১

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে গত ১২ এপ্রিল। প্রথম দফার ভোটে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেহবুবা মুফতি বলেন, ‘নরেন্দ্র মোদির সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জাতিগত সংঘাতকে উসকে দিয়ে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এছাড়া বালাকোট হামলা নিয়ে নাটক করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘এখন তারা (বিজেপি) প্রথম দফার নির্বাচনে পরাজয়ের মুখোমুখি। তিনি (মোদি) জনগণের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছেন। আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে তারা পাকিস্তানে আরেকটি হামলার পরিকল্পনা করছে যাতে করে বাকি ছয় দফার নির্বাচনের তারা ভোট পায়।’

কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি এই মুহূর্তে যা করছে তার সবকিছুই ভোট পাওয়ার জন্য করছে। তিনি বলেন, ‘পাকিস্তানে হামলা করা কিংবা কাশ্মীরে কঠোর হওয়ার বিষয়টি ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়।’

মুফতি আরও জানান, কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে যে প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে অন্যতম হলো কেন এমন সময়ে (নির্বাচনের আগে) হামলা হলো? তিনি বলেন, ‘এই হামলার নেপথ্যের কারণ উদঘাটন ও সত্যটা জানার জন্য একটা পূর্ণাঙ্গ তদন্ত হতে হবে।’

যেসব নেতা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছেন তাদের মানসিক চিকিৎসা করানো দরকার বলে জানান মেহবুবা মুফতি। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিজেপি নেতারা ভয়ের রোগে ভুগছেন। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। যারা এর বিরুদ্ধে কথা বলছেন তাদের মানসিক চিকিৎসা নেয়া উচিত।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...