অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জর্জিয়া মেলোনি ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৪৯১

উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি শুক্রবার ইতালি’র প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। তিনি হলেন, ইতালি’র প্রথম মহিলা সরকার প্রধান।
বেনিতো মুসোলিনের পর প্রথম পোস্ট-ফ্যাসিস্ট ‘ব্রাদার্স অফ ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। ব্রাদার্স অফ ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী) এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী। 
মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনো সরকারে ছিল না।
প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। যারা শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে শপথ নেবেন।
মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টি গত মাসে ২৬ শতাংশ ভোট জিতেছে। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে।
তিনি ছয় মহিলাসহ তার ২৪ জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন। ইতালির অংশীদারদের আশ্বস্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি অর্থমন্ত্রী হিসেবে জিয়ানকার্লো জিওরগেত্তির নাম ঘোষণা করেছেন। যিনি মারিও দ্রাাঘির আগের সরকারের অধীনে কাজ করেছিলেন।
অর্থনৈতিক উন্নয়নের প্রাক্তন মন্ত্রী জিওরগেত্তিকে মাত্তিও সালভিনির লিগের আরও চড়া মধ্যপন্থী এবং ইউরোপ পন্থী সদস্যদের একজন হিসাবে বিবেচনা করা হয়।
মেলোনি ফোরজা ইতালিয়ার প্রাক্তন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট আন্তোানিও তাজানিকে পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হিসেবেও মনোনীত করেছেন।
সালভিনি উপ-প্রধানমন্ত্রী এবং অবকাঠামো ও পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগটি সম্ভবত সালভিনিকে হতাশ করবে, যিনি ২০১৮ এবং ২০১৯ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের আশা করছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি তার পরিবর্তে একজন টেকনোক্র্যাট মাত্তিও পিয়ান্তেডোসিকে দেয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেওয়ার আগে রবিবার বর্তমান প্রধানমন্ত্রী দ্রাঘির থেকে মেলোনির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের প্রতি মেলোনির প্রবল সমর্থন নিয়ে তার দুই জোটের অংশীদারদের সাথে মতবিরোধের কারণে জোটবদ্ধ সরকার গঠনের ক্ষেত্রে ছায়া পড়েছিল। ফোরজা ইতালিয়া এবং লীগের নেতারা উভয়কেই মস্কোর কাছাকাছি বলে মনে করা হয়।
ফোরজা ইতালিয়ার প্রধান, ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির একটি রেকর্ডিং ফাঁস হয়েছিল। যিনি মস্কোর সাথে তার উষ্ণ সম্পর্কের বিষয়ে কথা বলেছেন এবং ইউক্রেনের যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন৷
তার অন্য জোটের অংশীদার সালভিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দীর্ঘ দিনের ভক্ত এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।
তার ইউরোসেপ্টিক অবস্থান সত্ত্বেও, মেলোনি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট অংশের সাথে সামঞ্জস্য রেখে ইউক্রেনের প্রতি তার সমর্থনের বিষয়ে দৃঢ় ছিলেন।
মেলোনি বলেন, ‘আমি একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বৈদেশিক নীতি লাইনের সাথে সরকারের নেতৃত্ব দিতে চাই।’ ‘ইতালি সম্পূর্ণভাবে, এবং তার মাথা উঁচু করে, ইউরোপ এবং আটলান্টিক জোটের (ন্যাটো) অংশ।’

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...