বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ রাত ০৯:৪১
৪১৩
ইব্রাহিম আকতার আকাশ : ভোলা বোরহানউদ্দিন উপজেলা থেকে তানিয়া আক্তার (২৬) নামে এক নববধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা হাসান নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড থেকে এ লাশ উদ্ধার করা হয়।
তানিয়া ওই ওয়ার্ডের মো. জাহিদুল ইসলামের স্ত্রী। জাহিদুল ইসলাম এবং তানিয়া আক্তারের এটি দ্বিতীয় বিয়ে। সম্প্রতি তাঁরা দুজনে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হোন।
তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জাহিদুল ইসলামের ঘর থেকে গলায় ফাঁস দেয়া তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যা।
পুলিশ আরো জানায়, সম্প্রতি জাহিদ ও তানিয়া দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হোন। তানিয়ার আগের সংসারে ৪ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদের পর ওই শিশু তাঁর নানিদের কাছে থাকে। হঠাৎ করে শুক্রবার রাতে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। সে খবর পেয়ে শনিবার সকালে তানিয়া তাঁর শিশু কন্যাকে দেখতে বাপের বাড়িতে যেতে চায়। কিন্তু স্বামী জাহিদুল ইসলাম যেতে বাঁধা দেয়। এনিয়ে সকালে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ রাগ করে ঘর থেকে বাহিরে চলে যায়।
এরপরই তানিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত