বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৯
৪২৯
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবেন।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে ১১০৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
তিনি আরো বলেন, মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ১৫০ কিমি পাকা রাস্তা নির্মাণ প্রকল্প চূড়ান্ত অবস্থায় রয়েছে যা শীগগিরই একনেকে যাবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছা প্রেস ক্লাবের জমি স্থায়ীভাবে (৯৯ বছরের জন্য) বরাদ্দ প্রদান করা হয়েছে। জমিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় মিলনায়তনসহ আধুনিক ভবন নির্মাণ করতে পারলে নিয়মিত আয়ের একটি বন্দোবস্ত হবে।
উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করা হয়েছে যেখানে সিজারিয়ান অপারেশনসহ দৈনিক ১৩০০-১৪০০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে স্বীকৃতি লাভ করেছে। মুক্তাগাছা উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা ভবন নির্মাণ করা হয়েছে। হাইটেক পার্ক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মাণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে। তাছাড়া শিল্প-সংস্কৃতির প্রসারে একটি আধুনিক অডিটোরিয়াম ও একটি শহীদ মিনার নির্মাণ প্রকল্পও চূড়ান্ত পর্যায়ে।
মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি এফ. এম. এ. সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।
এর আগে প্রতিমন্ত্রী মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে সংস্কৃতি চর্চা কার্যক্রম সম্প্রসারণ এর আওতায় মুক্তাগাছার ৪৪টি বিদ্যালয়ের সংগীত প্রশিক্ষক ও তবলা বাদকের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত