বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৪১
১৩২১
সুরাইয়া সাদী, তজুমদ্দিন ॥ গত ১৮ বছর আগে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাঁচড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়ে চারশত শিক্ষার্থীকে পাঠদান করছেন ৬ জন শিক্ষক। সন্তোষজনক ফলাফলের ধারাবাহিকতায় ২০১৮ সালে জেএসসি পরিক্ষায় ৬৫ জন অংশ গ্রহণ করে পাস করেছে শতভাগ । এ বছর বৃত্তি পাওয়া ৬ জনের মধ্যে ২টি রয়েছে টেলেন্টফুলে বৃত্তি। ইউনিয়নের একমাত্র নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৮ বছর পরও এমপিওভুক্ত হয়নি। ফলে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান আবুল কালাম নিরব জানান, চাঁচড়া ইউনিয়নে মাধ্যমিক স্কুল পর্যায়ে কোন প্রতিষ্ঠান না থাকায় গ্রাম পর্যায়ে শিক্ষা আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ৭৫ শতক জমি স্কুলের নামে রেজিস্ট্রি করে ২০০০ সালে দক্ষিণ চাঁচড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। শিক্ষকদের অর্থায়নে টিনসিড স্কুলঘর নির্মান করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখি। নীতিমালা অনুসরন করে এমপিও ভুক্তির জন্য চেস্টা চালিয়ে যাচ্ছি।
চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জানান, এই ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এখানকার ছেলে মেয়েরা প্রায় ১০ কিলোমিটার দুরে শম্ভুপুর খাশেরহাট মাধ্যমিক বিদ্যালয় ও পাশ্ববর্তী উপজেলা লালমোহনের ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়ন করতে বাধ্য হচ্ছে। যে কারনে শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি।
উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শওকাত আলী জানান, দক্ষিণ চাঁচড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্তি করার জন্য অধিদপ্তরে আবেদন প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত